মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

ইটনায় ধনু নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধ্যানে ডুবুরি দল

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৯:৩১ অপরাহ্ণ
ইটনায় ধনু নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধ্যানে ডুবুরি দল
ইটনায় ধনু নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধ্যানে ডুবুরি দল

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি কিশোরগঞ্জ  প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে পড়ে নিখোঁজ শিশু দেবরাজ বর্মন (৩) এর খুঁজে নদীতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বনভাংঙ্গা আবাসন গ্রামের এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু আবাসন গ্রামের লেবু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান সকাল ১১ টার দিকে শিশু কে নিয়ে তার দাদী ধ্রুপতী বর্মণ বাড়ির পাশে ধনু নদীর তীরে ধানের খলায় কাজ করতে যায়। সকলের অগোচরে কোন একসময় শিশুটি পানিতে পড়ে যায়। পরে শিশু কে কোথায় না পেয়ে তাৎক্ষণিক ইটনা ফায়ার সার্ভিস কে খবর দেন। কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল নদীর তলদেশে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর সন্ধ্যান পাওয়া যায় নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নদীতে তীব্র স্রোত আমরা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ