মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

আড়াই মাস পর কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেপ্তার একজন আসামি

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৯:৩৭ অপরাহ্ণ
আড়াই মাস পর কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেপ্তার একজন আসামি
আড়াই মাস পর কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেপ্তার একজন আসামি

বাবলু দেব,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে অপহরণ ও লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। একইসাথে ঘটনায় ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই (নিরস্ত্র) টিটু কুমার নাথ।

আটককৃত ব্যক্তির নাম সাহাবুল শেখ (৩২)। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মধ্য করপাড়ায়। গত ২১ মে রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-৩৯১৬৮৬ নম্বরের একটি গাড়িও জব্দ করেছে পুলিশ।

এর আগে, গত ৪ মার্চ ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হন প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, তাকে অপহরণের পর হত্যার চেষ্টা চালানো হয় এবং তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় তিনি পাঁচ মার্চ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষক সোহেল বলেন, 'পুলিশ আসামিকে কোর্টে চালান করেছে। এখনো আরো তিনজন আসামি বাকি রয়েছে। আশা করি শীঘ্রই তারাও গ্রেফতার হবে।'

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) টিটু কুমার নাথ বলেন, 'আসামিকে কোর্টে চালান দেওয়া হয়েছে, আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে। আর দুইজন আসামিকে শনাক্ত করতে পেরেছি, তাদের নাম ঠিকানা পাওয়া গিয়েছে। আর দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে। গাড়িটির মালিক থেকে আসামিরা উবারে গাড়ি চালানোর জন্য ভাড়া নিয়েছিল। শীঘ্রই বাকিদেরকেও আটক করা হবে।'

তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, 'মামলাটির তদন্ত এখনো চলমান। মামলাটির আরো অনেককিছু বের করার রয়েছে। চার্জশিট গঠনে আরো সময় লাগবে।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ