শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইটনায় নদীতে পড়ে ৩ বছরের শিশু নিখোঁজ

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৯:৪৩ অপরাহ্ণ
ইটনায় নদীতে পড়ে ৩ বছরের শিশু নিখোঁজ
ইটনায় নদীতে পড়ে ৩ বছরের শিশু নিখোঁজ

মোঃ শফিকুল ইসলাম, ইটনা কিশোরগঞ্জ থেকে।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরে ধনু নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামের ৩ বছরের এক শিশু  নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। শিশুটি নাম রাজু বর্মন। 
শনিবার (২৩ মে) সকালে শিশুটি তাঁর  দাদীর সাথে নদীর পাড়ে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু রাজু বর্মন গুচ্ছগ্রামের দেবু বর্মনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির দাদী নদীর পাড়ে কাজ করতে গেলে সে তাঁর দাদীর  পিছন পিছন সেখানে যায়। একপর্যায়ে সবার অজান্তে তীব্র স্রোতস্বিনী ধনুনদীতে পড়ে যায়। এসময়   একটি নৌকার মাঝি শিশুটিকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দিলে, স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে ছুটে আসেন। তবে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি  যায়নি।

এ বিষয়ে মাখন চন্দ্র সূত্রধর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুর খোঁজখবর এবং তার মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেছি। সরকারি যেকোনো সহায়তার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।

অন্যদিকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ইটনা ফায়ার স্টেশনের কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয় এবং কিশোরগঞ্জ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশুর কোনো সন্ধান পায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন