মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কটিয়াদী পৌরসভার ২৫০টি অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:২২ অপরাহ্ণ
কটিয়াদী পৌরসভার ২৫০টি অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

 

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ২৫০জন বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ২০কেজি করে চাল ও নগদ ১হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে)সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম মন্টু,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতনসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ