বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় জনতা ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:৩০ অপরাহ্ণ
কুষ্টিয়ায়  জনতা ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

 

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

আধুনিক ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করতে রাষ্ট্রায়ত্ত শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক পিএলসি. কুষ্টিয়া শহরে নতুন এটিএম বুথ চালু করেছে। শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র জেলা পরিষদ মার্কেটে এ বুথ উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকটি গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
শনিবার (২৩ মে ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে সুকান্ত বিপনী শাখার উদ্যোগে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক গ্রাহক।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (ইনচার্জ), বিভাগীয় কার্যালয়, ফরিদপুর। ড. সাহা চঞ্চল কুমার, উপ-মহাব্যবস্থাপক, এরিয়া অফিস কুষ্টিয়া; মোঃ মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক; এরিয়া অফিস কুষ্টিয়া। মো. মাহবুবুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, বিভাগীয় কার্যালয় ফরিদপুর এবং  শাহানারা খাতুন, সহকারী মহাব্যবস্থাপক, কুষ্টিয়া কর্পোরেট শাখা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জনতা ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিকাশে এটিএম বুথ স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ, যা গ্রাহকদের জন্য সেবা গ্রহণকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করে তুলবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক এরিয়া অফিসের সিনিয়র অফিসার আক্তারুন নাহার এবং সুকান্ত বিপনী শাখার সিনিয়র অফিসার (আইটি) সোবহান মোস্তফা। 
উদ্বোধনের পরপরই অতিথিরা ফিতা কেটে বুথটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সাধারণ গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ব্যাংকিং সেবার বিস্তার ও গ্রাহক আস্থা সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই এটিএম বুথ কুষ্টিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নগরবাসীর দৈনন্দিন ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করে তুলবে।

নজরুল  ইসলাম মুকুল
কুষ্টিয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ