মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

অবশেষে এমপির হস্তক্ষেপে রক্ষা পেল দুই গ্ৰাম ও ৪৪ কোটি টাকার সড়ক

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:৩৩ অপরাহ্ণ
অবশেষে এমপির হস্তক্ষেপে রক্ষা পেল দুই গ্ৰাম ও ৪৪ কোটি টাকার সড়ক

 


বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া - নোয়াগাঁও গ্ৰাম ও ৪৪ কোটি টাকার অলওয়েদার সড়ক, বাজার ,ইউনিয়ন পরিষদ ভবন, জেটি ঘাট , নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেল এমপি ফজলুর রহমানের হস্তক্ষেপে। জানা যায়, দীর্ঘদিন যাবত অষ্টগ্রামের বাঙালপাড়া ইউনিয়নের বাঙালপাড়া - নোয়াগাঁও সড়ক ও নাজিরপুর গ্ৰাম ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে অন্ততঃ ৫০ টি পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়ে অন্যত্র চলে যায়। বিলীন হয়েছে শতাধিক একর ধানের জমি। হুমকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ,বাঙালপাড়া বাজার, ও লঞ্চ ঘাট । সম্প্রতি মেঘনার করাল গ্রাসে বাঙালপাড়া - নোয়াগাঁও ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটি নদী গর্ভে বিলীন হতে শুরু করেছে। এ সড়কের সাথে ১৭৭ কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জ - ব্রাহ্মণবাড়িয়ার সাথে মেঘনা নদীতে সংযোগ সেতু নির্মাণাধীন রয়েছে। রাস্তা নদীতে বিলীন হলে এ সেতু কোন কাজে আসবে না। এ সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে কিশোরগঞ্জের হাওরের সাথে ঢাকা , চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন বিভাগীয় শহরের সংযোগ। শনিবার ২৩ শে মে বিকালে এমপি মহোদয়ের নির্দেশে বিআইডব্লিউটিএর ড্রেজার নজিরপুর সংলগ্ন নদীতে খনন কাজ শুরুর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম জানান, ইতিমধ্যে এমপি মহোদয়ের নির্দেশে প্রাথমিক ভাবে ৮ হাজার জিও ব্যাগ নদীর তীর রক্ষায় দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে। কিশোরগঞ্জ ৪- আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেন, আমি নদী ভাঙ্গন পরিদর্শনের সময় বলেছিলাম, দ্রুত নদীর গতিপথ পরিবর্তনের ব্যবস্থা করবো। কোটি কোটি টাকার সড়ক ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিব । নদীর ড্রেজিং শুরু হয়েছে। সেটা তদারকির দায়িত্ব আপনাদের ভাঙ্গন রোধে আরো কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিগত ১৪ ই মে বৃহস্পতিবার কিশোরগঞ্জ -৪ আসনের এমপি মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান সরজমিনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এবং তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড কে জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন।‌তিনি নদীর গতিপথ পরিবর্তন ও সড়ক ভাঙন রোধ , গ্ৰাম রক্ষার দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটি এর ড্রেজার আজ শনিবার নদীর চর কাটার আনুষ্ঠানিক কাজ শুরু করেন।‌

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ