মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:৩৬ অপরাহ্ণ
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

 

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে পাবনা জেলার  ফরিদপুর উপজেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।  

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডা: মো: নুরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ফরিদপুর, পাবনা। ডা: মো: আলহাজ উদ্দিন, ভেটেরিনারি সার্জন, ফরিদপুর, পাবনা। মো: তাজিনুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা। ইসরাত জাহান, আনসার ও ভিডিপি উপজেলা মহিলা প্রশিক্ষিকা, ফরিদপুর, পাবনাসহ ভাতাভোগী সদস্য-সদস্যারা ও আনসার ও ভিডিপির প্রশিক্ষণার্থীগণরা অংশ করেন।

এ সময় উপস্থিত বক্তরাগণ বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের প্রধান ও কার্যকর উপায় হলো চামড়া ছাড়ানোর পর দ্রুত তাতে পর্যাপ্ত পরিমাণ লবণ মাখানো। চামড়া নষ্ট হওয়া রোধ করতে জবাইয়ের ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে মাটির ওপর বা বাঁশের মাচায় ঢালু করে রাখতে হবে, যাতে রক্ত ও পানি গড়িয়ে যেতে পারে।

চামড়া সংরক্ষণের বিস্তারিত ও বৈজ্ঞানিক ধাপগুলো নিচে দেওয়া হলো: ১. চামড়া ছাড়ানো ও পরিষ্কার করারক্ত ঝরানো: পশু জবাইয়ের পর চামড়ায় যেন রক্ত বা ময়লা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া ছাড়ানোর সময় কোনোভাবেই পশুর মল-মূত্র বা রক্ত চামড়ায় মাখানো যাবে না। চর্বি ও মাংস দূর করা: চামড়া ছাড়ানোর পর এর গায়ে লেগে থাকা অতিরিক্ত চর্বি ও মাংসের টুকরো ছুরি দিয়ে কেটে বাদ দিতে হবে। ২. লবণ মাখানো। (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ) লবণের পরিমাণ: চামড়ার ওজনের ওপর লবণের পরিমাণ নির্ভর করে। সাধারণত একটি গরুর চামড়ার জন্য ৮-১০ কেজি এবং খাসি বা বকরির চামড়ার জন্য ২-৩ কেজি পরিষ্কার মোটা লবণের প্রয়োজন হয়।

প্রয়োগ পদ্ধতি: চামড়ার ভেতরের অংশে (মাংসের অংশে) কোনো ফাঁকা না রেখে সমানভাবে লবণ ছিটিয়ে দিতে হবে। ৩. সংরক্ষণ ও রাখার স্থানঢালু করে রাখা: লবণ দেওয়ার পর চামড়াটি ভেতরের দিকটা ওপরের দিকে এবং লোমের দিকটা নিচের দিকে রেখে মাচায় শুইয়ে রাখতে হবে। মাচাটি কিছুটা একমুখী বা ঢালু রাখতে হবে, যেন চামড়ার ভেতরের পানি ও রক্ত গড়িয়ে বাইরে চলে যায়। শুষ্ক ও ঠান্ডা স্থান: চামড়া সরাসরি রোদে রাখা যাবে না। সব সময় বাতাস চলাচল করে এমন ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে চামড়াগুলো স্তূপ করে রাখতে হবে।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ে ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল ও পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ