মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজ সকাল ৭টা ১৫ মিনিটে

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:৩৭ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজ সকাল ৭টা ১৫ মিনিটে


বাবলু দেব,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ঈদ-উল-আজহার নামাজ সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারের ঈদের জামাতটিও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

রবিবার (২৪ মে) ঈদের জামাতের সময়সূচির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খলিলুর রহমান নিশ্চিত করেন।

তিনি বলেন,'বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।'

ঈদের জামাতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, 'বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুব একটা দেখা যায় না। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ঈদের জামাতে অংশগ্রহণ করে থাকেন।'

জিলহজ্ব মাসের রোজার ফজিলত সম্পর্কে অবগত করে তিনি বলেন, 'জিলহজ্ব মাসে রোজার পালনের ফজিলত অনেক বেশি। বিশেষ করে ৯ জিলহজ্ব আরাফাহর দিনে রোজা অনেক বরকতময়।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ