মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

আল নূর ল্যাব এন্ড হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তি: ৪ দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ও সকল পরীক্ষায় ২০% ছাড়

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:৩৯ অপরাহ্ণ
আল নূর ল্যাব এন্ড হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তি: ৪ দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ও সকল পরীক্ষায় ২০% ছাড়

 

​নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যসেবায় সফলতার ৪ বছর পূর্ণ করল কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের অন্যতম বিশ্বস্ত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘আল নূর ল্যাব এন্ড হাসপাতাল’। এই গৌরবময় ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের জন্য বিশেষ ছাড় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে।

​"সবার জন্য সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা"—এই প্রত্যয় নিয়ে আজ ২৪মে থেকে ২৭মে পর্যন্ত মোট ৪ দিন ব্যাপী এই বিশেষ সেবা চলবে।

​বর্ষপূর্তি উপলক্ষ্যে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ ও জটিল রোগীদের চিকিৎসাসেবা এবং পরামর্শ দেওয়া হবে।এছাড়াও প্যাথলজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফিসহ হাসপাতালের সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় (All Medical Tests) সরাসরি ২০% নগদ ছাড় পাওয়া যাবে।

​এ বিষয়ে আল নূর ল্যাব এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লিটন মিয়া বলেন, "বিগত ৪ বছর ধরে আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা শুধু ব্যবসাই নয়, সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। এই বর্ষপূর্তির অফারটি মূলত আমাদের রোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি, সাধারণ মানুষ এই সুযোগ গ্রহণ করে উপকৃত হবেন।"

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ