মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

গাড়িচালকের মাঝে সাবেক চেয়ারম্যান কাশেম বাবুর ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:৪৪ অপরাহ্ণ
গাড়িচালকের মাঝে সাবেক চেয়ারম্যান কাশেম বাবুর ঈদ উপহার বিতরণ


​সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ শতাধিক দরিদ্র ও শ্রমজীবী গাড়িচালকের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার (পাঞ্জাবি) বিতরণ করা হয়েছে। বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম বাবুর উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
​২৪ মে (রবিবার) বারদী ইউনিয়নের আলগীরচরস্থ নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পাঁচ শতাধিক অটোরিকশা, ইজিবাইক, রিকশা, সিএনজি ও নসিমনসহ বিভিন্ন ছোট যানবাহনের চালকদের হাতে এই ঈদ উপহার তুলে দেন।
​ঈদ উপহার বিতরণকালে সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও মানবদরদী নেতা আবুল কাশেম বাবু বলেন:
​"আমি একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মানুষ। ছাত্রদল ও যুবদলের দায়িত্ব পালন শেষে বর্তমানে আমি ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী একজন কর্মী হিসেবে কাজ করছি। আমরা পৈতৃক সূত্রেই রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও জনগণের কল্যাণে নিয়োজিত। সাময়িকভাবে রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও সাধারণ মানুষের সেবা থেকে কখনোই দূরে সরে যাইনি।"
​তিনি আরও বলেন, "চেয়ারম্যান থাকাকালীন আমি বারদী ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি। ভবিষ্যতেও যদি জনগণ আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাব। বিশেষ করে আমাদের অবহেলিত ও সুবিধাবঞ্চিত ‘মায়াদ্বীপ’ খ্যাত নুনেরটেক গ্রামটিকে নিয়ে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। সুযোগ পেলে এই জনপদকে একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।"
​উপহার নিতে আসা বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের বাসিন্দা শাহ আলম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার বসবাসের ঘরটি পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়েছিল। আবুল কাশেম বাবু চেয়ারম্যানের নজরে এলে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমার ঘরটি নতুন করে তৈরি করে দেন। তিনি নিয়মিত এভাবে এলাকার মানুষের উপকার করে আসছেন। আগামী নির্বাচনে আমরা আবারও তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ