সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় মসজিদের বারান্দায় "কয়রার"দিনমজুর কে হত্যা করেছে দুর্বৃত্তরা

Admin ২৪ May ২০২৬ · Sunday · ১০:৩২ অপরাহ্ণ
খুলনায় মসজিদের বারান্দায় "কয়রার"দিনমজুর কে হত্যা করেছে দুর্বৃত্তরা
খুলনায় মসজিদের বারান্দায় "কয়রার"দিনমজুর কে হত্যা করেছে দুর্বৃত্তরা

‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি (খুলনা)

‎খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দায় ডালিম গাজি নামে একজন দিনমজুরের লাশ পাওয়া গেছে।
‎রবিবার (২৪ মে) সকাল ৫ টা ৩০ মিনিট এ কয়রার দিনমজুর খুলনার হরিণটানা থানাধীন কৈয়ার বাজার সগলগ্ন একটি মসজিদের বারান্দায় থেকে হতভাগ্য দিনমজুর ডালিম গাজীর মৃতদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। 
‎হরিনটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, কৈয়াবাজার জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা টু সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন জয়খালি উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখতে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

‎এ ব্যাপারে হরিণটানা থানা পুলিশ জানায়,  মৃত দেহটির মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশে রক্তাক্ত ইট পাওয়া গেছে, তবে কে বা কারা এই হত্যাকাণ্ড টি সংগঠিত করেছে তা জানা যায়নি।

‎এই হত্যাকাণ্ডের ঘটনায় জানা গেছে, হতভাগ্য মৃত্যু ব্যক্তিটি খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির পুত্র ডালিম গাজী পেশায় দিনমজুর।

‎এ ব্যাপারে হরিণটানা থানার পুলিশ কর্মকর্তা আরো জানান ঘটনাস্থলে সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ শেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হইবে। তবে কে বা কারা কেন মেরেছে বিষয়টি তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডের পর পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ