শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৫:০৩ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি
পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

আবু হানিফ,পাকুন্দিয়া,কিশোরগঞ্জঃ
“ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। এছাড়া উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি হাইস্কুলের সাবেক শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুল তমিজ, পাকুন্দিয়া সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মীর আশরাফুল ইসলাম (চঞ্চল), হোসেন্দী আদর্শ কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ নজরুল ইসলাম (সুরুজ), সাবেক ফুটবলার প্রশান্ত শাহ শম্ভু প্রমুখ।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং বৈষম্য দূর করতেও সহায়তা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ দিবস পালনের মূল লক্ষ্য।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় সরকারি ধান সংগ্রহে অনিয়ম, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ কৃষকদের

ভাঙ্গুড়ায় সরকারি ধান সংগ্রহে অনিয়ম, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ কৃষকদের

 ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলা সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের...

১৯ June ২০২৬ · Friday · ০৭:১০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়  সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার

 মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়...

১৯ June ২০২৬ · Friday · ০৭:০৯ অপরাহ্ণ