বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

গৌরীপুরে জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পেলো ১৮ জন কাব স্কাউট

Admin ২৪ May ২০২৬ · Sunday · ১০:৩৮ অপরাহ্ণ
গৌরীপুরে জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পেলো ১৮ জন কাব স্কাউট
গৌরীপুরে জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পেলো ১৮জন কাব স্কাউট

মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে কাব স্কাউটের সর্বোচ্চ পদক শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে ১৮জন।
উপজেলা স্কাউট সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম ( ২৪ মে, ২০২৬ খ্রিঃ) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘যথাসাধ্য চেষ্টা করা’র অঙ্গিকারে কাব আইনে বড়দের কথা মেনে চলা, আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন, প্রতিদিন কারো না কারো উপকার করা এবং নিয়মানুবর্তিতা মেনে চলাসহ বর্ষব্যাপি নানা কার্যক্রমে অংশগ্রহণ, লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার মধ্যদিয়ে জাতীয়পর্যায়ের এ পদক অর্জন করে।

গৌরীপুর উপজেলা স্বজনের সদস্য আহনাফ রশিদ তনয় এবার শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। সে পৌর শহরের দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের শিক্ষিকা মাহমুদা আক্তার রিপা ও মধ্য বাজারের ব্যবসায়ী মো. হারুন অর রশিদের পুত্র। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমি বিদ্যালয়ে কাবিং কর্মসূচিতে অংশ নেয়। এছাড়াও তনয় চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কার অর্জন করে। বর্তমানে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। বিদ্যালয়ের কাব লিডার দিতি বানু জানায়, এ বছর এ বিদ্যালয়ে ৩জন জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এছাড়াও উপজেলা স্বজনের সহ-সম্পাদক রাজিব আহাম্মেদের কন্যা ক্ষুদে স্বজন রামিসা জান্নাত তুলি এ বছর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। সে গত বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে স্বর্ণপদক অর্জন করে। সে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মাতা শিউলী বেগম গৃহিনী। রাজিব এ বছর উপজেলায় শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত হন। উপজেলা স্বজনের সদস্য মিন্টু সরকারের কন্যা তৃণা সরকার শাপলা কাব অর্জন করে। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব শাখার সদস্য ছিলো। বর্তমানে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা মিন্টু সরকার এক স্বর্ণ ব্যবসায়ী ও মাতা সুমিত্রা সরকার একজন গৃহিনী। তার বাড়ি পৌর শহরের গোলকপুর মহল্লায়। পৌর শহরের ইসলামাবাদ মহল্লার এবিএম রেজাউল ইসলাম ও কলেজ শিক্ষক তাহমিনা ইয়াছমিনের কন্যা তাইয়্যিবা তাহিয়াত আরিয়াও শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। স্বজন তাজুল ইসলাম রুদ্র ও তানিয়া আক্তার এ পদক পেয়েছে। দু’জনের গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ছে। রুদ্র নন্দুরা এলাকার শামসুল হোদা রিপন ও গৃহিনী তাহমিনা আক্তার রাণীর কন্যা। তানিয়ার বাবা গজন্দর গ্রামের কৃষক শফিকুল ইসলাম ও মাতা গৃহিনী তাছলিমা বেগম।

অপরদিকে চন্দ্রপাড়া মুক্ত কাব স্কাউট গ্রুপ থেকে কাবিং কর্মসূচিতে অংশ নিয়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে যারিন সাদাফ অনুভা। সে ভাংনামারী ইউনিয়নের অনন্তগঞ্জ গ্রামের মো. রাজিব হোসেন ও শারমিন সুলতানার কন্যা। সে বর্ণমালা আদর্শ কিন্ডারগার্টেনে ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত।

এছাড়াও গৌরীপুরে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে চন্দ্রপাড়া মুক্ত কাব স্কাউট গ্রুপের সদস্য মো. জুবায়ের মাহমুদ তামিম, ওয়াসিমুল বারী তাওহীদ, বর্ষণ নন্দী, সূর্য্য সরকার, কারিমুল ইসলাম জিহাদ, জুনাঈদ ইসলাম, মো. জুবাঈত হোসেন, আনিসা বুশরা নিসা, ইয়াসিন আরাফাত অর্চি, এমটিসি মডেল স্কুলের সিয়াম আহম্মেদ, মোহাম্মদ ত্বকী ইয়াসিন রুহান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ