মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

নাটোরে এসআইয়ের বিরুদ্ধে চোরের ফ্রিজ কেনার অভিযোগ

Admin ২৪ May ২০২৬ · Sunday · ১০:৪৪ অপরাহ্ণ
নাটোরে এসআইয়ের বিরুদ্ধে চোরের ফ্রিজ কেনার অভিযোগ
নাটোরে এসআইয়ের বিরুদ্ধে চোরের ফ্রিজ কেনার অভিযোগ

নাটোর প্রতিনিধি
নাটোর জেলাজুড়ে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে সিংড়া থানার এক সাব-ইন্সপেক্টরের (এসআই) বিরুদ্ধে চোরের কাছ থেকে চুরি হওয়া ফ্রিজ কেনার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, সিংড়া থানার এসআই মো. নজরুল ইসলাম চুরি হওয়া একটি ফ্রিজ ১১ হাজার ৫০০ টাকায় কিনে নেন। ঘটনাটি নাটোরের সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের মাদকাসক্ত ছেলে মাসুম আলী প্রায় দেড় মাস আগে তার বড় ভাই মুনছের আলীর বাসা থেকে একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। গভীর রাতে ভ্যানগাড়িতে করে মালামাল নিয়ে যাওয়ার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় টহলরত এসআই নজরুল ইসলাম ভ্যানগাড়িটি আটক করেন। এ সময় মাসুম পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সাজু ভুন্ডু ও আবু হানিফ জানান, পরে ফ্রিজ ও অন্যান্য মালামাল এসআই নজরুল ইসলামের ভাড়া বাসায় নেওয়া হয়। পরদিন সকালে অভিযুক্ত মাসুম সেখানে গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে এসআই নজরুল ইসলাম স্ট্যাম্পের মাধ্যমে ফ্রিজটি কিনে নেন বলে অভিযোগ করেন তারা।
চুরির বিষয়টি জানাজানি হলে মালামাল ফেরত পেতে থানায় যান ভুক্তভোগী পরিবার। মুনছের আলী বলেন, “আমার ছোট ভাই বাসা থেকে ফ্রিজ চুরি করেছিল। পরে থানায় অভিযোগ করলে বিষয়টি মীমাংসা হয়।”
মুনছের আলীর মা মর্জিনা বেগম বলেন, “পরে টাকা দিয়ে ফ্রিজ ফেরত নিতে হয়েছে। গত শনিবার আপোষ মীমাংসার মাধ্যমে ফ্রিজ ফেরত পেয়েছি।”
এ বিষয়ে দিনভর চেষ্টা করেও এসআই নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকেই তিনি আড়ালে রয়েছেন।
সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “নিউজ করলে পুলিশের বদনাম হবে।”
অন্যদিকে সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।
নাটোরের পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ