মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি

Admin ২৪ May ২০২৬ · Sunday · ১০:৪৭ অপরাহ্ণ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি

মোঃ সাইফুর রহমান ‎কুড়িগ্ৰাম জেলা প্রতিনিধি:

‎আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। 

‎এরই ধারাবাহিকতায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

‎বিগত এক মাস যাবৎ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার ফলে বিজিবি টহল কর্তৃক ১ কোটি ৭১লক্ষ ৬শত ৪৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ ০৫ (পাঁচ) জন আসামিকে আটক করতে সক্ষম হয়। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) এর লেফটেন্যান্ট ‎ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি
‎অধিনায়ক জানান, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা সীমান্ত অপরাধ সুনিপুণভাবে মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়নের প্রতিটি বিওপি (BOP) থেকে বর্তমানে দিন-রাত চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ