মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০১:১৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

 

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কুলিয়ারচর থেকে ফিরে জানান,
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার জুলাই শহিদ ইফতী আব্দুল্লাহ , মাহমুদুল হাসান জয়ের পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী ঈদ উপহার সামগ্রী শহিদ পরিবারগুলোর হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান,সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওঃ মেহেদী হাসান, ডাঃ ইকবাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আবু হানিফ, মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ।

এছাড়াও ভৈরব উপজেলার শহীদ কবীর হোসেন, মোঃ ইসমাইল, মোঃ রুবেল,মোঃ জুবায়েরের পরিবারের মধ্যে ঈদ উপহার  হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন  কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, ভৈরব উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, সাবেক আমীর জনাব মোঃ কামরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মোছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা  আজিজুল হক, পৌরসভা আমীর শাহজাহান সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কাজী মাওঃ এম.এ.রউফ।

অধ্যাপক মোঃ রমজান আলী বলেন  'বৈষম্যবিরোধী এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের পাশে আমাদের দল প্রতিশ্রুতি অনুযায়ী  সবসময় তাদের পরিবারের পাশে থাকবে এবং শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা কাজ করে যাবেন'।

উল্লেখ্য যে জামায়াতে ইসলামী জুলাই যোদ্ধাদের প্রতিটি শহীদ পরিবারকে ঈদ উপলক্ষে প্রতিবছর ঈদ উপহার সামগ্রীর পাশাপাশি নগদ অর্থও প্রদান করে থাকেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ