মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০১:২৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

 

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কুলিয়ারচর থেকে ফিরে এসে জানান,

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শিশুটি মসজিদের ইমামের জন্য খাবার নিয়ে গেলে ওই সময় ইমাম তাকে মসজিদের ভেতরে ধর্ষণ করে। পরে শিশুটির কাছ থেকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মাহবুবকে মসজিদে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে।

আটক হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদরাসা থেকে হিফ্জ শেষ করে গত এক মাস ধরে পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমামতি করছিলেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় এমনিতেই দেশজুড়ে উদ্বেগ চলছে। এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গায় এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্ষণের শিকার মেয়েটির বাবা নেই। আমরা এলাকাবাসী হিসেবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানাই।’

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপের মুখে আপস করা হবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ