মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০৭:০৯ অপরাহ্ণ
বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন

 

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর নতুন শাখা কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের সারমারা পূর্ব বাজারে (সরকারি হাসপাতালের বিপরীত পাশে) সংস্থাটির স্থানীয় কার্যালয় স্থাপনেরও অনুমতি দেওয়া হয়েছে। এ অনুমোদনের মাধ্যমে এলাকায় মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা কার্যক্রম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে গত ২২ মে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ৭ এপ্রিল বগারচর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে এস. এম. মনোয়ারুল ইসলামকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির কার্যকাল এক বছরের জন্য নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় বগারচর ইউনিয়নেও কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে এ শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


এ বিষয়ে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক বলেন, “আসফ সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। নবগঠিত বগারচর ইউনিয়ন কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুনামের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে আমরা আশাবাদী।”

জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, “বগারচর ইউনিয়নে একটি শক্তিশালী কমিটি গঠন মানবাধিকারভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। জেলা কমিটি নতুন কমিটির পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।”
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হাসিবুল হক (সঞ্জু) বলেন, “সাধারণ মানুষ যেন আইনি হয়রানির শিকার না হন এবং নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের অঙ্গীকার।”


এদিকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি এস. এম. মনোয়ারুল ইসলাম বলেন, “আমরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করব। মানবাধিকার রক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের আস্থা অর্জনের চেষ্টা করব।” তিনি এ কাজে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।


উল্লেখ্য, অনুমোদিত কমিটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ নতুন শাখা কমিটির মাধ্যমে বগারচর ইউনিয়নে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ