রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

বিশ্বনাথে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৬:২০ পূর্বাহ্ণ
বিশ্বনাথে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিশ্বনাথে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:

৩৯৫ পিস ইয়াবা’সহ সিলেটের বিশ্বনাথে ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামস্থ নিজ বাড়ি থেকে নগদ ১৬ হাজার টাকা ও ৩৯৫ পিস ইয়াবা’সহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
এব্যাপারে শুক্রবার গভীর রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানার এসআই ফুল মিয়া বাদী হয়ে তাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ (তাং ৩.০৪.২০২৬ইং)। গ্রেপ্তারকৃত আব্দুল মুমিন (৩২) বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র ও বাহার মিয়া (৪০) একই গ্রামের আব্দুল মজিদের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত আব্দুল মুমিনের বসত ঘরে অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মুমিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার’সহ মাদক ব্যবসায়ী ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’ গ্রেপ্তারের সত্যতা স্বীকার বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, এব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় এবং শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বিশ্বনাথকে মাদকমুক্ত করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ