মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

উখিয়া - নাইক্ষ্যংছড়িতে মহাসড়কের ২০০ গজের মধ্যে দু' পশুর হাট, সংঘর্ষ ভাংচুর ধাওয়া - পাল্টা ধাওয়া- আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০৭:০০ অপরাহ্ণ
উখিয়া - নাইক্ষ্যংছড়িতে মহাসড়কের ২০০ গজের মধ্যে দু' পশুর হাট, সংঘর্ষ ভাংচুর ধাওয়া - পাল্টা ধাওয়া- আহত অর্ধশতাধিক

 

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার,

 

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একপাশে কক্সবাজার অংশ অপর অংশে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম টিভি টাওয়ার অংশের ২০০ গজের মধ্যে দু' টি অস্থায়ী গরু বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবদমান দুগ্রুপের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। সর্বশেষ আজ ২৫ মে সোমবার সকাল থেকে বিএনপির বাজারকেখো দু' গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও লুটপাট ভাংচুরের  ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প থেকে ও লাঠিসোটা দা কিরিচ নিয়ে বের হয় শতশত রোহিঙ্গা।  উখিয়ার বালুখালীর বিএনপি নেতা ফোরকান চৌধুরী  ডাক নেন বালুখালী কাস্টমস সংলগ্ন মহাসড়কের পাশে পশুরহাট। অপরদিকে প্রতিবছরের ন্যায় এ বছর ও খায়রুল বশর নামের এক ব্যক্তি ডাকনেন ইয়াহিয়া এগ্রুফার্মস্থ টিভি টাওয়ার সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের পশুরহাট।
এই বাজার বন্ধ করতে ইতিপূর্বে সংশ্লিষ্ট প্রশাসনের শরণাপন্ন হন ফোরকান গংরা। ফলে এই বাজার বন্ধ করে দিয়েছিলেন প্রশাসন। কিন্তু এতে সংক্ষুব্ধ হয়ে খাইরুল বশর হাইকোর্টের দ্বারস্থ হলে মহামান্য হাইকোর্ট ওই বাজার বহাল রাখার পক্ষে রায় দেন।
ফলে দ্বন্দ্ব সংঘাত আরো তীব্র হয়ে উঠে।গত কয়েকদিন ধরে ছোটখাট বাড়াবাড়ি হলে ও আজ একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে গরু কেনাবেচা পশু যাতায়াতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে আজ সকাল থেকে বাড়াবাড়ি, কথা-কাটাকাটি এমনকি এক পর্যায়ে  তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে চলে লুটপাট ও ব্যাপক ভাঢ়ুর।
এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন দু' ভাগে বিভক্ত হয়ে ধাওয়া- পা্ল্টা ধাওয়া লুটপাট, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়।এ ঘটনায় রোহিঙ্গাদের অংশগ্রহণ ও ছিল দু' পক্ষে।
এ ঘটনার জন্য ফোরকান চৌধুরী ও খাইরুল বশর একে অপরকে দায়ী করেন।

অস্থায়ী গরুর হাট বসানোকে কেন্দ্র করে চাঁদাবাজি, দখল ও প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে স্থানীয়ভাবে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে উখিয়ার ঘুমধুম টিভি টাওয়ার এলাকার গরুর বাজারকে কেন্দ্র করে বিরোধ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। এখানে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ বাজার পরিচালনা এবং হামলা-ভাঙচুরের গুরুতর অভিযোগ তুলেছে। এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।এতে রোহিঙ্গাদের ও সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে। দুপুর   সাড়ে ১২ টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উখিয়া থানা পুলিশ ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সড়কে টহল জোরদার করে।স্থানীয়রা আশংকা করছেন এই গরু বাজার দু'টিকে কেন্দ্র করে  গৃহ বিবাদ তৈরি হতে পারে।কারণ এক ভাই ফোরকান চৌধুরীর পক্ষে আরেক ভাই খাইরুল বশরের পক্ষে গিয়ে বাজার নিয়ন্ত্রণের জন্য লাঠি হাতে দলবল নিয়ে মাঠে নেমেছে।
স্থানীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পশুর হাট বসতে শুরু করেছে। তবে অধিকাংশ হাটই মহাসড়কের একদম পাশে গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। বিশেষ করে উখিয়ার ঘুমধুম টিভি টাওয়ার এলাকার বাজারটি নিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছিল।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আনোয়ার সিকদার অভিযোগ করেন, উখিয়া উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম ও তাঁর অনুসারীরা বাজারে অবৈধভাবে চাঁদাবাজি করছেন এবং বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলামের দাবি, ঘুমধুম টিভি টাওয়ার গরুর বাজারটি সম্পূর্ণ অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে। বৈধ্ বাজারের স্বার্থ ক্ষুণ্ন করার লক্ষ্যেই সেখানে উল্টো হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিসোঁটাসহ কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে উত্তেজিত লোকজনকে পুরোপুরি শান্ত ও নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। স্থানীয় সাধারণ জনগণও বড় ধরনের সংঘাত এড়াতে নিজেদের মতো করে প্রতিরোধ গড়ে তোলে বলে জানা গেছে।

 

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা আবদুল করিম  অভিযোগ করেন, মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে গরুর হাট বসানোর কারণে প্রতিদিন ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সড়কের একাংশ অবৈধভাবে দখল করে পশু নামানো, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় এবং যানবাহনের এলোমেলো পার্কিংয়ের কারণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


 

এলাকার সচেতন মহল বলছেন, মহাসড়কের পাশে এভাবে অস্থায়ী গরুর বাজার বসানো জননিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগ পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলছে। তারা অবিলম্বে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ বাজার উচ্ছেদ, বৈধ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত এবং পর্যটন নগরীর এই মহাসড়কের নিরাপত্তা জোরদারের জোর দাবি জানিয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। দু' জেলার মধ্যবর্তী হওয়ায় গরু বাজার  বসানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত।কারণ এক অংশ পড়েছে বান্দরবানে অপর অংশ কক্সবাজারের উখিয়া। ফলে প্রশাসন সক্রিয় ভাবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর আছে।অন্য দিকে বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, সীমান্তবর্তী মহাসড়কের উপরে হওয়ায় দু' টি বাজার নিয়ন্ত্রণ করছে দু' টি পক্ষ।
সকলের বাড়িঘর নিকটবর্তী সড়কের এপার ওপার তাই সংঘাতের মূল কারণ।তারপর ও পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় থাকায় বড় ধরনের অঘটন ঘটতে পারেনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ