মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মুখছেদুল মমিন সবুজ

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০৭:১২ অপরাহ্ণ
করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মুখছেদুল মমিন সবুজ


করিমগঞ্জ প্রতিনিধি, 
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মুখছেদুল মমিন সবুজ। ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে তিনি ইতোমধ্যে দলীয় অঙ্গনে আলোচনায় এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মুখছেদুল মমিন সবুজ তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় তার জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সম্ভাব্য সভাপতি প্রার্থীদের মধ্যে মুখছেদুল মমিন সবুজের অবস্থান বেশ শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে তরুণ নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

মুখছেদুল মমিন সবুজ বলেন, “দলকে সুসংগঠিত করতে এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আমি কাজ করে যাচ্ছি। সুযোগ পেলে গুণধর ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সক্রিয় সংগঠনে পরিণত করতে চাই।”

এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় স্থানীয়ভাবে তিনি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ