মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

ইয়াবাসহ ভূঁয়া সাংবাদিক গ্রেফতার: অপকর্মের ঢাল প্রেসকার্ড

অনলাইন ডেস্ক ২৬ May ২০২৬ · Tuesday · ০১:৫৩ অপরাহ্ণ
ইয়াবাসহ ভূঁয়া সাংবাদিক গ্রেফতার:  অপকর্মের ঢাল প্রেসকার্ড

 

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার।

কক্সবাজারে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন একটি নিবন্ধনহীন পত্রিকা বা অন লাইন পোর্টাল এর পরিচয়পত্র সংগ্রহ করতে পারলেই সেই মস্তবড় সাংবাদিক। গলায় ঝুলিয়ে রাখেন পরিচয় পত্র, কাঁধে ঝুলানো ব্যাগ,গায়ে প্রেসকোর্ট কেল্লাফতে। এবার  প্রতারণা, জালিয়াতি, মাদকপাচার,মানবপাচার, চাঁদাবাজি  থেকে শুরু করে এহেন কোন অপকর্ম নেই যা সেই সাংবাদিক করে না। এ সংখ্যা হাতে গোনা নয়, হবে সহস্রাধিক। কক্সবাজারের আনাচে কানাচে শুধু সাংবাদিক। বিশেষ করে
উখিয়া-টেকনাফে দিনদিন আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে কথিত সাংবাদিকের সংখ্যা। হাতে আইফোন, বিলাসবহুল গাড়ি, গলায় প্রেসকার্ড, বাহ্যিক চাকচিক্যের আড়ালে কেউ জড়িয়ে পড়ছে ইয়াবা পাচারে, কেউ ব্যবহার করছে সাংবাদিক পরিচয়কে বিভিন্ন অপকর্মের নিরাপদ ঢাল হিসেবে।

এর সর্বশেষ উদাহরণ গত ২৫ মে সোমবার দুপুরে  টেকনাফের সিকদারপাড়ার মোহাম্মদ আনোয়ার। হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাস নিয়ে হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছলে বিজিবি তল্লাশি করতে চাইলে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে এবং বিজিবির সঙ্গে অশোভন আচরণ করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় ২টি আইডি কার্ড একটি লেখা আছে বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সংস্থার সেক্রেটারী টেকনাফ উপজেলা শাখা, অপরটি দেশ সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি।তার রিজার্ভ করা মাইক্রোবাসের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ডকস্কোয়ার্ড দিয়ে। 
পরিসংখ্যান বলছে গত তিন বছরে এ ধরনের ১১ জন ভূয়া সাংবাদিক ইয়াবাসহ গ্রেফতার হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার হাতে।
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো এ ধরনের কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে ব্যবহার করছে অপরাধ আড়াল করার ঢাল হিসেবে। ফলে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরাও আজ প্রশ্নবিদ্ধ হচ্ছেন সাধারণ মানুষের কাছে। শুধু তাই নয়, কিছু কিছু সমন্বয়কের কাছে আছে প্রেসকার্ড,ঠিকাদার,রোহিঙ্গা, অটোরিকশা চালক, পতিতা ব্যবসায়ী, বাজার ইজারাদার, রাজনৈতিক কর্মী, ভয়ংকর ইয়াবা ব্যবসায়ী, জমির দালাল, মানবাধিকার কর্মী,  পুলিশের সোর্স ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবৈধ কর্মকাণ্ড কে বৈধ করতে সর্বশেষ যে অস্ত্রটি ব্যবহার করে সে একজন মস্তবড় সাংবাদিক। কোন সংবাদ পত্র বা মিড়িয়ার সাথে যুক্ত নেই, অথচ তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা।

এখনই সময় কক্সবাজারসহ উখিয়া-টেকনাফে কথিত সাংবাদিকদের পরিচয়, কার্যক্রম ও প্রেসকার্ড ব্যবহারের বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার। নাহলে “সাংবাদিক” পরিচয় একসময় অপরাধীদের সবচেয়ে নিরাপদ আশ্রয়ে পরিণত হবে বলে মনে করেন অনেক সরকারি আমলা ও জন প্রতিনিধি।কারণ দিন শেষে জনপ্রতিনিধি ও সরকারী আমলাদের বেশী ভয়ভীতি ও ভূলবাল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন এসব ভূঁইফূড় সাংবাদিকরা।
মূলধারার সাংবাদিকদের দাবী যাচাই বাছাই ছাড়া যারা কক্সবাজার, ঢাকা চট্টগ্রামের বিভিন্ন গনমাধ্যমের নির্বিচারে কার্ড বিলিয়ে চাঁদাবাজিসহ অপকর্মের লাইসেন্স দিচ্ছেন তারা ও এ অপরাধের সাথে সংযুক্ত। তাদের ও জবাবদিহিতার আওতায় আনা উচিত। এমনটা মনে করেন সচেতন মহল।কারণ কার্ড দিয়ে শিক্ষাদীক্ষা ছাড়া যাদের ছেড়ে দিয়েছেন তাদের আমলনামা ভালভাবে যাচাই বাছাই করা উচিত ছিল।

কক্সবাজার সিভিল সোসাইটিস ফোরাম, জেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বলেন, এই মহান পেশাকে একেবারে মাটিতে নামিয়েছেন যারা যাচাই বাছাই ছাড়া কার্ড বানিজ্যে লিপ্ত রয়েছেন।তাদের ও অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ