বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কে নাড়ির টানে আপন গন্তব্যে কর্মজীবী ঘরমুখী মানুষের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক ২৬ May ২০২৬ · Tuesday · ০২:৪৪ অপরাহ্ণ
কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কে নাড়ির টানে আপন গন্তব্যে কর্মজীবী ঘরমুখী মানুষের  যাত্রা শুরু


শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কে উপচে পড়া ভিড়। সকল পোষাক শিল্প কারখানা ছুটি ঘোষণা, দুপুর থেকে তীব্র যানজটের শঙ্কা
ঈদ উপলক্ষে শিল্পনগরী গাজীপুরের সব কারখানা আজ দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঘরমুখী মানুষের চাপ সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে। যাত্রীদের চাপে দুপুরের দিকে দুই মহাসড়কেই যানজটের আশঙ্কা রয়েছে। এছড়া বৈরি আবহাওয়ায় ঈদ যাত্রার ভোগান্তি বেড়েছে আরও কয়েকগুণ।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে জেলার সফিপুর,মৌচাক, কোনাবড়ী, চৌরাস্তা, টঙ্গী, রাজেন্দ্রপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কালিয়াকৈর মাওনা এলাকার সব শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এসব এলাকার লাখ লাখ কর্মজীবী মানুষ ইতোমধ্যে নাড়ির টানে আপন গন্তব্যে যাত্রা শুরু করেছে। তবে দুপুর নাগাদ যাত্রী ও যানবাহণের চাপ দ্বিগুণ হবে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।

এর আগে, গতকাল সোমবার গাজীপুরের ৪০ ভাগ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় রাতভর উত্তরাঞ্চলের ২৬ জেলার ঘরমুখী মানুষের তীব্র চাপ ছিল সড়কে। নানা ভোগান্তি নিয়ে কয়েক লাখ মানুষ গতকাল সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত গাজীপুর ছেড়ে গেছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি মোড় এলাকায় সকাল থেকে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। পরিবার পরিজন নিয়ে নতুন পোশাক আর চোখে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে বাসের জন্য। একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভোগড়া, টঙ্গী বোর্ডবাজার ও গাজীপুর চৌরাস্তা এলাকায়। তবে যাত্রীদের অভিযোগ সড়কের জটিলতা আর আবহাওয়ার অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন চালকরা। এতে অনেকেই সমস্যায় পড়ছে। অনেকেই ভাড়া বাঁচাতে অনেকেই ট্রাক পিকআপে উঠে গন্তব্যে যাচ্ছেন।

কামাল মিয়া নামে রাজশাহীর এক যাত্রী বলেন, সকালে কারখানা ছুটির পরপরই বাড়ীর উদ্দেশ্যে বের হলাম। কয়েকটি বাসে দরদাম করলাম ১০০০ হাজার টাকার নিচে যাওয়ায় সম্ভব হবে না। আবার ট্রাকে গেলে ৬০০ টাকায় যেতে পারব। এখন দাঁড়িয়ে ভাবছি কি ভাবে যাব। আবার বেশি দেরি করলেও গাড়ি পাব না।

আর এস  বাসের চালক রাকিব হোসেন জানান, আজ সব শিল্প কারখানা ছুটি হওয়াতে শেষ মুহূর্তে যাত্রীর চাপ অনেক বেড়ে যাবে। এমনিতেই উত্তরবঙ্গের সড়কে যানজট থাকে। আজ একযোগে লাখ লাখ মানুষের যাতায়াতে দুপুরের পর যানজট বাড়বে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, গতকাল গাজীপুরের ৪০ ভাগ কারখানা ছুটি হয়েছিল। আজ বাকি ৬০ ভাগ ছুটি হয়েছে। তাই আজকে যাত্রীদের ভিড় বেশি হবে। সড়কেও চাপ পড়বে। শুধু গাজীপুর নয় ঢাকা, সাভারের লাখ লাখ মানুষ গাজীপুরের মহাসড়ক ব্যবহার করবে যার কারণে ভোগান্তি হবে। তবে আমরা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছি। আজকে আমাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ