সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধা শহীদ সিফাতউল্লাহ’র পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে জামায়াত

অনলাইন ডেস্ক ২৬ May ২০২৬ · Tuesday · ০২:৪৬ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধা শহীদ সিফাতউল্লাহ’র পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে জামায়াত


আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধা শহীদ সিফাতউল্লাহ’র পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, খোঁজখবর গ্রহণ এবং ঈদ উপহার প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী।
মঙ্গলবার (২৬ মে) সকালে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে শহীদ সিফাতউল্লাহ’র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় শহীদ পরিবারের বর্তমান অবস্থা, তাদের প্রয়োজন ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহীদ সিফাতউল্লাহ’র বাবা মাওলানা নুরুজ্জামানের হাতে ঈদ উপহার তুলে দেন অধ্যাপক মো. রমজান আলী। এসময় তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, “জাতির জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আবদুল জব্বার, উপজেলা সেক্রেটারি মাওলানা মমতাজ উদ্দিন, পৌরসভা আমির মাওলানা নাজমুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান তারা, ইউনিয়ন সেক্রেটারি মেরাজ উদ্দিন, মাওলানা আবদুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এসময় বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবারের প্রতি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে বলেও তারা আশ্বাস দেন।
এদিকে জেলা আমিরের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, ঈদের আগে শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া এবং উপহার প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

 মোহাম্মদ হোসাইনকক্সবাজার  জেলা প্রতিনিধি দৈনিক প্রতিদিনের কাগজ ও কক্সবাজার...

১৪ June ২০২৬ · Sunday · ০৯:৪১ অপরাহ্ণ
কুলাউড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

কুলাউড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধি বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে...

১৪ June ২০২৬ · Sunday · ০৯:৩৪ অপরাহ্ণ