শনিবার, ০৬ জুন ২০২৬
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:০৬ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মাসুদ মাহাতাব, ঢাকা

মালয়েশিয়ার রাজধানী Kuala Lumpur-এর ভিআইপি পিঠা ঘরের হল রুমে অনুষ্ঠিত হয়েছে World Human Rights Organization মালয়েশিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান ও “পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য অবহিতকরণ সভা-২০২৬”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া শাখার চেয়ারম্যান মোঃ মিনহাজ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মহি উদ্দিন আমিন।

সংগঠনের জেনারেল সেক্রেটারি মোঃ মারুফ সিকদারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্গানাইজিং সেক্রেটারি মোঃ মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠনের জেনারেল সেক্রেটারি মোঃ আনিসুর রহমান, ড. আনোয়ারু জামান, তসলিমা হাসান হৃদয়, কাজী ফখরুল ইসলাম, লায়ন ইমরান চৌধুরী ইমু, লায়ন ইয়াসমিন শাহাদাত, যুক্তরাজ্য শাখার সভাপতি আশিকুল ইসলাম আশিক, মালয়েশিয়া শাখার অ্যাডভাইজর মোঃ নাসির উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহ আলম বিন সিরাজ এবং মোঃ রাজু ইমাম আলী হানিফ।

এছাড়াও বক্তব্য দেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোঃ হাসেম মোল্লা, জয়েন্ট সেক্রেটারি মোঃ আজিম হোসেন ও মোঃ শহীদ গাজী, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম জনি এবং অফিস সেক্রেটারি মোঃ রুবেল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেক্রেটারি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মোঃ আশরাফুল।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভাইজর মোঃ নয়ন, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল খন্দকার ও মোঃ খোকন মিয়া, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম ও মোঃ শামিম উল্লাহ, ডেপুটি অফিস সেক্রেটারি মোঃ তনু সরদার ও মোঃ মুজিবর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ হাশেম আলী শেখ, স্পোর্টস এডিটর মোঃ মোমিন মিয়া, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এডিটর মোঃ ইলিয়াস, সেক্রেটারি ফর ইকোনমিক অ্যান্ড প্ল্যানিং অ্যাফেয়ার্স মোঃ আব্দুর হান্নান, সেক্রেটারি ফর ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স মোঃ মাসুদ কবির, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এডিটর মোঃ হাবিবুল হোসেন, সেক্রেটারি ফর লেবার অ্যান্ড ওয়েলফেয়ার আক্কাস রহমান সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

এছাড়া অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের World Human Rights Organization-এর চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি ও দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, প্রবাসীদের কল্যাণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক মানবিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ