মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন-১৪০ স্থানে কোরবানির ব্যবস্থা

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৬ অপরাহ্ণ
সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন-১৪০ স্থানে কোরবানির ব্যবস্থা
সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন-১৪০ স্থানে কোরবানির ব্যবস্থা, রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য
রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য

মো: আল-মাহফুজ শাওন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার (২৬ মে) নগরীর সার্কিট হাউজ মাঠে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত প্রস্তুতির বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

তিনি বলেন, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত সফলভাবে সম্পন্ন করতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কেসিসি প্রশাসক জানান, ঈদ-উল-আযহায় নগরবাসীর সুবিধার্থে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত স্থানগুলোতেই কোরবানি সম্পন্ন করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। কোরবানির পর দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহার করে সড়ক পরিষ্কার করবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ড্রেন কিংবা খোলা স্থানে কোরবানির বর্জ্য ও রক্ত ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুর দুইটা থেকে রাত ১০টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান প্রশাসক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ঈদ জামাত ও কোরবানিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর পাশাপাশি নদীপথেও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, যাতে নগরবাসী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন।

এবারের ঈদ জামাতে একটি বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন কেসিসি প্রশাসক। তিনি জানান, এই প্রথমবারের মতো মহিলারা পর্দার ব্যবস্থা রেখে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করতে পারবেন।

পরিদর্শনকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ