মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক ২৭ May ২০২৬ · Wednesday · ০৩:১৮ অপরাহ্ণ
ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ।

মঙ্গলবার (২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার কর্মরত ৩৯ জন আউটসোর্সিং সদস্যের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহের সভানেত্রী জনাব রুমানা ইসলাম। তিনি নিজ হাতে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই পুনাকের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আউটসোর্সিং সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের পরিশ্রম ও আন্তরিকতা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করেছে। তাই ঈদের আগে তাদের পাশে দাঁড়াতে পেরে পুনাক পরিবার আনন্দিত।

উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেক সদস্যের জন্য ১০ কেজি আটা, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম গুঁড়া দুধ এবং ১ লিটার ভোজ্য তেল। ঈদ উপহার পেয়ে আউটসোর্সিং সদস্যরা পুনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাকের সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে পরিপূর্ণ।

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে পুনাক, ময়মনসিংহের এ উদ্যোগ সমাজের অসহায় ও স্বল্প আয়ের মানুষের প্রতি সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ