মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১; আহত -১

অনলাইন ডেস্ক ২৭ May ২০২৬ · Wednesday · ০৩:২৪ অপরাহ্ণ
মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১;  আহত -১

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়ার নিকটে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে বুধবার ২৭ শে মে রাতে সাইদুর রহমান (৩০) নামে এক জেলে অজ্ঞাতনামা মুখোশধারীদের হাতে খুন হয়। নিহত সাইদুর রহমান গোবদিঘী ইউনিয়নের ধলাই গ্ৰামের ফুল মিয়ার পুত্র। জানা যায়, ঘটনার দিন বুধবার ২৭ শে মে রাত আনুমানিক ২:৩০ মিনিটে সময় গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্ৰামের সাইদুর (৩০) ও তার ভাই আনিসুর (২৭) বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যায়। এমন সময় মুখোশ পড়া অজ্ঞাতনামা ৪ জন ব্যাক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাইদুর ও আনিসুর কে মারপিট শুরু করে। এক পর্যায়ে তাদের কে হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়। পরে মুখোশধারী ব্যাক্তিরা নিহত সাইদুর কে হাত পা বাঁধা অবস্থায় পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে তৎক্ষনাৎ সাইদুর পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত আনিসুর মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মিঠামইন থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান,সাইদুরের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ডাক্তারের ভাষ্যমতে ,নিহত সাইদুরের ফুসফুসের উপরের অংশে আঘাতের ফলে সে মারা যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ