শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক ২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৪ অপরাহ্ণ
উখিয়ায় দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ

 
সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। 
(২৭ মে) রোজ বুধবার সকাল এগারো ঘটিকার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সভাপতিত্বে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত  মাননীয় সংসদ সদস্য,শাহজাহান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শারমিন সুলতানা, 
উখিয়া উপজেলা ভূমি কর্মকর্তা, কামাল উদ্দিন,ওসি তদন্ত উখিয়া থানা, উপস্থিত ছিলেন, সরওয়ার জাহান চৌধুরী, সভাপতি উখিয়া উপজেলা বিএনপি, ও সাবেক উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি ও উখিয়া উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি,শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নের ১৫০ জন গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ৩০০০ হাজার টাকা করে নগদ অর্থ হাতে তুলে দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন