শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

অনলাইন ডেস্ক ২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ কবির আহমদ 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়নসহ প্রিয় ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ঈদ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।

সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন