কুড়িগ্রামে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকালে যোগীপাড়া গ্রামে গ্রামীণ পরিবেশে ঈদ আনন্দ উপভোগ করতে ঐতিহ্যবাহী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় ভোগডাঙ্গা ইউনিয়নের যোগীপাড়া গ্রামের লালদল ও সুবজদলের ফুটবল খেলা শেষে বিজয়ী সবুজদলকে প্রথম পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম পুরস্কার হিসেবে একটি রাজহাস ও দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি দেশীয় হাঁস বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আহাম্মদ হোসাইন, ইউপি সদস্য ওসমান গনি,ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল করিম সুজন প্রমুখ।
এসময় প্রধান অতিথি আব্দুল গণি মিয়া বলেন যুবক সমাজকে মাদকের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুষ্ঠু বিনোদনের অংশ হিসেবে আজকের এই ফুটবল খেলা। আপনাদের ভুমিকাই পারে আগামীর সুন্দর ও সুষ্ঠু সমাজ বিনিমার্ণ গড়ে তুলতে।