শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Admin ২৯ May ২০২৬ · Friday · ০৬:৩৭ অপরাহ্ণ
কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ মে) সকাল ৭ টায় উপজেলা স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ রমজান আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, জেলা জামায়াতে রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক আজিজুল হক, ঢাকা দক্ষিণ থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ,জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতাকর্মী এবং কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এক  মিলনমেলায় পরিণত হয়।

এ সময় বক্তারা ঈদ উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ করতে এবং সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

কালাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে জয়পুরহাটে...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৮ অপরাহ্ণ
খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন:খুলনার রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৬ অপরাহ্ণ
জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

মো: আল-মাহফুজ শাওন:খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) জিডির ভিত্তিতে খালিশপুর থানাধীন বৈকা...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে আব্দুল গনি মিয়া

কুড়িগ্রামে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে আব্দুল গনি মিয়া

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৪ অপরাহ্ণ