মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে ‘সংস্কার মঞ্চ’-এর আত্মপ্রকাশ, ২০০ অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ

Admin ৩০ May ২০২৬ · Saturday · ১০:৫৫ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে ‘সংস্কার মঞ্চ’-এর আত্মপ্রকাশ, ২০০ অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ
কুড়িগ্রামে ‘সংস্কার মঞ্চ’-এর আত্মপ্রকাশ, ২০০ অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ

মোঃ সাইফুর রহমান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রত্যয় নিয়ে “নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির যাত্রা শুরুর দিনেই ২০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল ২টায় নুনখাওয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, আহ্বায়ক কমিটি গঠন এবং গোস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়া এবং বিএনপি নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ গোলাম রসুল রাজা।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল হক খোন্দকার (বেলাল মাস্টার), সাবেক চেয়ারম্যান শাহাদুল হোসেন সাবুল, সাবেক চেয়ারম্যান শাহাজালাল উদ্দিন মোল্লা, নুনখাওয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল ইসলাম, নুনখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক জিয়া, বিএনপি নেতা মোঃ তাজুল ইসলাম, জামায়াত নেতা মোঃ মোসলেম উদ্দিন খন্দকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল মতিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “সমাজ পরিবর্তনের জন্য তরুণদের নেতৃত্বে মানবিক ও সামাজিক উদ্যোগ বাড়াতে হবে। নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ সেই লক্ষ্যেই কাজ শুরু করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”

বিশেষ অতিথি মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়া বলেন, “মানবসেবাই সমাজ গঠনের অন্যতম ভিত্তি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

সহকারী অধ্যাপক মোঃ গোলাম রসুল রাজা বলেন, “দল-মতের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তরুণদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, “নুনখাওয়ার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই সংগঠনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

বক্তারা আশা প্রকাশ করেন, নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ ভবিষ্যতে শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, মাদকবিরোধী প্রচারণা, বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ২০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয়দের মতে, নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চের এই মানবিক ও সামাজিক উদ্যোগ নুনখাওয়া ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ