শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০২:২৯ অপরাহ্ণ
খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল
খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল,আজ শহীদ হাদীস পার্কে জানাযা

**মো: আল-মাহফুজ শাওন ** 
খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা **শাহরুজ্জামান মোর্ত্তজা** ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩০ মে) ফজরের নামাজের পর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খুলনার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বাদ আছর নগরীর **শহীদ হাদীস পার্কে** মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, শাহরুজ্জামান মোর্ত্তজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য **প্রফেসর ড. মো. রেজাউল করিম**। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য **প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান**, ট্রেজারার **প্রফেসর ড. মো. নূরুন্নবী**, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) **প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান** এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, মরহুম শাহরুজ্জামান মোর্ত্তজা খুলনার ব্যবসায়ী সমাজে একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে ব্যবসা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

**মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।**

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ