শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৫:৩৩ অপরাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

হাম্মাদ, ইবি প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিত্তিপ্রস্থরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৩০ মে) বেলা সাড়ে বারোটার সময় তারা এ কর্মসূচি পালন করে। এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবীব, রুকন উদ্দীন, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি  ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রগঠন, জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং জনগণের নেতা। দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

তিনি আরও বলেন, যে ভিত্তিপ্রস্তরে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম, এটিও তিনি উন্মোচন করেছিলেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। এই শোকাবহ দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের তাওফিক আমাদের সবাইকে দান করুন।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি শাহাদাৎ বরণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ