শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়

জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৮:০৪ অপরাহ্ণ
জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, কর্ম ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে যারা তাকে দেখেনি বা তার সংস্পর্শে আসেনি, তাদের কাছেও তার রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার চিন্তাধারা তুলে ধরতে হবে।
শনিবার (৩০ মে) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা দেশকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, দেশের ভবিষ্যৎ বদলাতে চাই এবং আগামীর জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের জিয়াউর রহমানকে জানতে হবে এবং তার আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার সক্ষমতা দেখে অনেক সময় মনে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সম্ভবত এমনই ছিলেন। তারেক রহমান তার বাবার আদর্শ ও পথ অনুসরণ করেই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনের প্রসঙ্গ টেনে ফারজানা শারমিন পুতুল বলেন, “২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম কঠিন নির্বাচন ছিল। কিন্তু সেই নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার চারটি সংসদীয় আসনই বিএনপি বিজয়ী হয়ে জনগণের আস্থা অর্জন করেছে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত ব্যক্তিদের দায়িত্ব আরও বেড়ে গেছে। দলকে শক্তিশালী করতে হলে এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হলে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী রাখতে না পারলে অতীতে যে ধরনের ষড়যন্ত্র দেশের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, সেসব আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ