মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হামের উপসর্গ নিয়ে রামগতিতে ১ শিশুর মৃত্যু

Admin ০৬ April ২০২৬ · Monday · ১০:০৩ পূর্বাহ্ণ
হামের উপসর্গ নিয়ে রামগতিতে  ১ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে রামগতিতে ১ শিশুর মৃত্যু

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:

লক্ষ্মীপুরের রামগতিতে হাম রোগে আক্রান্ত হয়ে মোঃ তানভীর (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশু তানভীর ওই এলাকার মো: হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় স্কুল শিক্ষক ওসমান গনি বলেন, শিশু তানভীর দীর্ঘদিন ধরে হাম রোগে আক্রান্ত হয়ে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরবর্তীতে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে পরিবার শিশুটিকে গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে বাড়িতে নিয়ে আসলে আজ সোমবার সকালে সে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, আমি কিছুক্ষণ আগে একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন