বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

ভৈরবে ক্ষতিগ্রস্ত হাওরবাসী কৃষকদের মাঝে প্রশাসনের চাল ও নগদ টাকা বিতরণ

অনলাইন ডেস্ক ৩১ May ২০২৬ · Sunday · ০৪:৪৫ অপরাহ্ণ
ভৈরবে ক্ষতিগ্রস্ত হাওরবাসী কৃষকদের মাঝে প্রশাসনের চাল ও নগদ টাকা বিতরণ

 

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হাওর অঞ্চলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩১  মে ২০২৬ খ্রি.) বেলা ১০ টায় ভৈরব উপজেলা  পরিষদ সভাকক্ষে  এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম), ভৈরব , কিশোরগঞ্জের আয়োজনে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম । সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে.এম.মামুনুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন,  ভৈরব উপজেলা বিএনপি 'র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন,  উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. মমিনুল রহমান আরো অনেকেই । পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৩ মাস মেয়াদী ৭২৪ জনের মাঝে  নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ