বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

পাটলাই নদীতে নিখোঁজ থাকা পর্যটকের লাশ ২৮ ঘন্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক ৩১ May ২০২৬ · Sunday · ০৮:২০ অপরাহ্ণ
পাটলাই নদীতে নিখোঁজ থাকা পর্যটকের লাশ ২৮ ঘন্টা পর উদ্ধার



মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

সুনামগঞ্জের তাহিরপুর টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীর পানিতে পড়ে তামিম আহমেদ(১৫) নামে নিখোঁজ পর্যটকের মরদেহ ২৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

জানাযায়,তামিম আহমদ(১৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রবিবার (৩১ মে) বিকেল ৪টা ১৫ মিনিটে
উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর তীরে মদনপুর গ্রামের চড়ে লাশটি 
ভেসে ওঠে।

এর পূর্বে শনিবার (৩০ মে) দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে ট্যাকেরঘাট নিলাদ্রী এলাকা থেকে ৫০-৬০ জনের একটি পর্যটকবাহী নৌকায় করে টাংগুয়ার হাওর রওনা দেয়।

পর্যটক নৌকাটি শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদী এলাকায় আসামাত্রই তামিম আহমদ নৌকা থেকে ছিটকে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজি করার পরেও নিখোঁজ থাকা যুবককে না পেয়ে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাহিদ আলীর সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ জেলা ডুবুরি দলের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করেন।


পরে  সুনামগঞ্জ জেলা থেকে ডুবুরি দল এসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ তামিম আহমদকে পায়নি।


প্রায় ২৮ ঘন্টা পর ৩১ মে রবিবার বিকাল ৪টার সময় পাটলাই নদীর পাড়,মদনপুর গ্রামের চরে মরদেহ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এ সত্যত্যা নিশ্চিত করে জানান,বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ