শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজান, প্রাপ্ত নম্বর ৮১.৫

Admin ০৬ April ২০২৬ · Monday · ১০:২৩ পূর্বাহ্ণ
গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজান, প্রাপ্ত নম্বর  ৮১.৫
মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী মিজানুর রহমান

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের বাসিন্দা।

সোমবার (০৬ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৫ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন (১৮%)।

জানা যায়, এবারের পরীক্ষায় পাসের হার ৬০.৫ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ৪৬ হাজার ৬৩০ জন। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন (৩৯%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে  ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী মিজানুর রহমান ৮১.৫ নম্বর পেয়েছেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এদিকে, পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ১৬.২৫ (-১৬.২৫)।

এদিকে প্রথম স্থান অধিকার করা মিজানুর রহমান বলেন, আব্বুই আমার মূল প্রেরণা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছি। আমি আইন অঙ্গনে কাজ করতে আগ্রহী। আমার আব্বা কাচামালের পারিবারিক অবস্থা মোটামুটি মধ্যবৃত্ত ধরনের। পাঁচ ভাইবোনের আমি তৃতীয়। আমার বাবা-মা কেউই তেমন শিক্ষিত নয়। বাবার প্রাতিষ্ঠানিক শিক্ষা একদমই নেই আর মা ষষ্ঠ শ্রেনি পর্যন্ত পড়াশোনা করেছে। আমি পরীক্ষা দিয়েই বন্ধুদের সাথে গল্প করছিলাম প্রথম ১০ জনের মধ্যে থাকতে পারি৷ তো আজ প্রথম হয়ে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ