শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই

অনলাইন ডেস্ক ০১ June ২০২৬ · Monday · ০৫:৩৭ অপরাহ্ণ
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই

 

মোহাম্মদ আজিজুল ইসলাম
কুলাউড়া উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজার ২ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা - আব্দুল মতিন আর নেই। তিনি ১ জুন দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুল মতিন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য হিসেবেও জনগণের প্রতিনিধিত্ব করেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি একজন সম্মানিত সমাজসেবক ও সাদামাটা হিসেবেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকাজুড়ে  সুখের ছায়া বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা গেছে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন