বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৭:১৭ অপরাহ্ণ
তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল

 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

আজ পবিত্র ঈদুল আজহার ৫ম দিনে   নেতাকর্মী,সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১জুন)বিকালে কলাগাঁও বাজার সংলগ্ন মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন,আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। আমি নির্বাচনের আগে ও পরেও বলেছি জনগণ আমার অভিভাবক। মানুষ মাত্রই ভুল করতে পারে। আমিও ভুল করতে পারি। আমি ভুল করলে আপনার তা ধরিয়ে দিবেন।


তিনি শ্রীপুর উত্তর ইউনিয়ন উন্নয়নের স্থানীয়দের প্রশ্নের উত্তরে জানান,আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরেই এলাকার যাবতীয় সমস্যা সমূহ সংসদে উত্থাপন করেছি। সমস্যা সমূহ দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।


শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুস সামাদ মুন্সির চঞ্চলনায়,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপি'র অন্যতম সদস্য খসরুল  আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়া,বিএনপি নেতা শামছুল হক(সাবেক)মেম্বার প্রমূখ।


অনুষ্ঠানের শেষদিকে তিনি তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় স্থানীয় শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী,শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ