শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নেতার ‘দেড় কোটি টাকার’ বক্তব্য ঘিরে তোলপারঃ জামায়াত ও ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৭:২৭ অপরাহ্ণ
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নেতার ‘দেড় কোটি টাকার’ বক্তব্য ঘিরে তোলপারঃ জামায়াত ও ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী ও স্থানীয় এক ব্যবসায়ীকে জড়িয়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ এনে দেওয়া ওই বক্তব্যকে ‘মিথ্যাচার, বানোয়াট ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ভুক্তভোগী পরিবার।

​ঘটনার প্রতিবাদে সোমবার (১ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে মিরপুরের দারুস সালাম মাদরাসায় এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতার এমন আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার (৩০ মে ২০২৬) ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বক্তব্য রাখছেন। বক্তব্যে তিনি অভিযোগ করেন, জামায়াতের কাছে টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছেন অধ্যাপক শহীদুল ইসলাম। একই সাথে তিনি দাবি করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সাথে আঁতাত করে অধ্যাপক শহীদুল ইসলামের ছোট ভাই তৌহিদুল ইসলাম আলমকে উপজেলা চেয়ারম্যান পদে নিশ্চিত করতে গোপনে লবিং করা হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে টিপু সুলতান সুনির্দিষ্টভাবে দাবি করেন, সিএনজি যোগে দেড় কোটি টাকা নিয়ে অধ্যাপক শহীদুল ইসলামকে দেওয়া হয়েছে।" এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই মিরপুরের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

​বিএনপি নেতার এমন উদ্ভট ও আপত্তিকর দাবির প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের ভাই অঞ্জনগাছী গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান।

​তিনি লিখিত বক্তব্যে বলেন, "ভিডিওতে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান আমার নাম জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তার এই মনগড়া বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমাকে চরমভাবে ব্যথিত করেছে। আমি এই উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"

​তিনি আরও বলেন, "বিএনপির মতো একটি জনপ্রিয় ও বড় রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতার কাছ থেকে দেশের মানুষ এমন দায়িত্বহীন বক্তব্য আশা করে না। এ জাতীয় মিথ্যাচারের কারণে দলের ভাবমূর্তি ও জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে আমি মনে করি। আমি তাকে ভবিষ্যতে এই ধরনের কুরুচিপূর্ণ ও বানোয়াট বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"

​এদিকে বিএনপি নেতার এই বক্তব্যকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা উল্লেখ করে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানান জাতীয় নির্বাচন ২০২৬-এর আসন পরিচালক অধ্যাপক মোঃ জোমারত আলী।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে লিখিত বক্তব্যে অধ্যাপক জোমারত আলী বলেন, "টিপু সুলতান তার বক্তব্যে বলেছেন— 'মাননীয় সংসদ সদস্যের ছোট ভাইয়ের মাধ্যমে সিএনজি যোগে দেড় কোটি টাকা নিয়ে অধ্যাপক শহীদুল ইসলামকে দেওয়া হয়েছে।' এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে দাবি করতে চেয়েছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকার বিনিময়ে ভোট কিনেছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।" তিনি দৃঢ়তার সাথে বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক দল। দেশের প্রচলিত নির্বাচনী সকল নিয়ম-বিধি মেনেই দল মিরপুরে নির্বাচন পরিচালনা করেছে, যা সর্বস্তরের জনগণ প্রত্যক্ষ করেছে। জামায়াতের বিজয়ী প্রার্থী মোঃ আব্দুল গফুর একজন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি সবসময় সুখে-দুঃখে জনগণের পাশে থাকেন। তাই এদেশের মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, কোনো টাকার বিনিময়ে নয়।"

​জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, বর্তমান উপজেলা বিএনপির সেক্রেটারির এই রাজনৈতিক আচরণ মিরপুরে একটি শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির হাতিয়ার হিসেবে কাজ করছে। তার এই বক্তব্যে এলাকাবাসী হতাশাগ্রস্ত।
​সংবাদ সম্মেলনের শেষাংশে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মিরপুরবাসী শান্তিপ্রিয় মানুষ। তারা আশা করে মিরপুরের রাজনৈতিক দলগুলো কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে সহ-অবস্থানে থেকে এলাকার উন্নয়নে একসাথে কাজ করবে। একই সাথে বিএনপি নেতৃবৃন্দকে ভবিষ্যতে রাজনৈতিক শিষ্টাচার মেনে দলীয় কার্যক্রম পরিচালনা করার এবং অবিলম্বে এই মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ