তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করেছেন মোঃ শফি আলম তালুকদার
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করেছেন,সৎ,বিনয়ী পরোপকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শফি আলম তালুকদার।
তার এ ঘোষণায় উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।
তিনি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ও তাহিরপুর উপজেলা বাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় শফি আলম তালুকদার বলেন,তাহিরপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়,এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি দেশে ও প্রবাসে থাকা তাহিরপুর উপজেলাবাসী একসঙ্গে কাজ করলে আমাদের উপজেলা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে পরিণত হবে।
তিনি আরও বলেন, ভাটির অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব। ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি চাই তাহিরপুর হোক একটি পরিচ্ছন্ন,দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল উপজেলা।
শফি আলম তালুকদার বলেন,আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছতা,জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তুলব। কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবো। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের তাহিরপুর গড়ে তুলতে পারব। পরিশেষে তিনি উপজেলার সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য,মোঃ শফি আলম তালুকদার, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত নিজ এলাকায় ও তাহিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ে সর্বস্তরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ভালবাসা দিয়ে সবসময় যোগাযোগ রক্ষা করে আসছেন। এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়াও তিনি
বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন বলে জানান।