শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৩ June ২০২৬ · Wednesday · ০২:৫১ অপরাহ্ণ
কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোবারক হোসেন

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি, 
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 
বুধবার (৩জুন) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শ্যামল মিয়া।  
গ্রেফতার কৃত ওই নেতার নাম মোর্শেদ সজিব (৪৫)। তিনি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 
 
 এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত)মোঃ শ্যামল মিয়া জানান,এখন পর্যন্ত এই সন্ত্রাস বিরোধী আইনে এই ব্যক্তিসহ ১২জনকে গ্রেফতার করা হয়েছে৷ আজ বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন