বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর তহবিল'র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম

অনলাইন ডেস্ক ০৩ June ২০২৬ · Wednesday · ০২:৫৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর তহবিল'র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম

 

শাহাদাত হোসেন রাসেল 
নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী-৫ আসনে  প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ-উল আজহার উপহারের ১০ লক্ষ টাকার অনুদান সরকারি ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণের প্রক্রিয়াধীন থাকাকালেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয় বলে অভিযোগ করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

সোমবার (১ই জুন) রাতে নির্ঝর কনভেনশন হল-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত অনুদানের অর্থ সরকারি নিয়ম-কানুন অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা ও বিতরণ করা হয়। কিন্তু  ঈদ-উল আজহার  অনুদানের অর্থ সরকারি ব্যাংক হিসাবে জমা হওয়ার আগেই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিভিন্ন ভুয়া (ফেক) আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।

এমপি ফখরুল ইসলাম বলেন, জনগণের কল্যাণে বরাদ্দকৃত এই সহায়তা যথাযথ প্রক্রিয়ায় উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তিনি অপপ্রচারকারীদের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনগণকে গুজবের পরিবর্তে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি দুই ঈদের অনুদানের অর্থ বরাদ্দ, ব্যাংকিং প্রক্রিয়া এবং বিতরণ সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।

এসময়, বর্তমান বিএনপি সরকারের ১শ দিন পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোয়াখালী -৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন নোয়াখালী -৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম। এলাকার টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করার আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ