বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

চাঁদপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি

অনলাইন ডেস্ক ০৩ June ২০২৬ · Wednesday · ০৩:০০ অপরাহ্ণ
চাঁদপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি

 

নিজস্ব প্রতিবেদক,

চাঁদপুর লঞ্চঘাটে রশিদবিহীন চাঁদা দিতে অস্বীকৃতি জানানো ও এর প্রতিবাদ করায় এক যাত্রী ও এক সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ঘাটের ইজারাদার মোস্তফা মাল ও তার সহযোগীদের বিরুদ্ধে । এ ঘটনায় আহত হয়েছেন যাত্রী মো. সজীব সন্ন্যামাত এবং দৈনিক আমার দেশ-এর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ রানা। ঘটনার পর চাঁদপুর সদর থানায় দুইটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন দুই ভুক্তভোগী। জিডির ট্র্যাকিং নম্বর যথাক্রমে LC6MJO এবং 8NHNOO। এছাড়াও চাঁদপুর নৌ থানায় মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

সোমবার (১ জুন) দিবাগত রাত ১২ টার দিকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার রাতে বরিশালগামী সুন্দরবন-১২ লঞ্চে দুটি মোটরসাইকেল উঠাতে গেলে কয়েকজন ব্যক্তি নিজেদের ঘাটের লোক পরিচয় দিয়ে রশিদ বিহীন কয়েকশ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগীদের দাবি, টাকা আদায়ের বিপরীতে কোনো রশিদ দেখানো হয়নি। রশিদ ছাড়া টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতন্ডার মধ্যে এক পর্যায়ে তারা মারধরের শিকার হয়।

জিডিতে উল্লেখ করা হয়েছে, যাত্রী মো. সজীব সন্ন্যামাত মোটরসাইকেল নিয়ে বরিশালে ফেরার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালে তার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করে ঘাটের কয়েকজন লোক। এসময় রশিদবিহীন টাকা দিতে অস্বীকৃতি জানালে ও রশিদ চাওয়ায় কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন। এ ঘটনায় তার কাছে ছবি ও ভিডিও প্রমাণ রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

একই ঘটনায় দায়ের করা অপর জিডিতে ভুক্তভোগী সাংবাদিক মাসুদ রানা উল্লেখ করেন, ঈদের ছুটি শেষে কর্মস্থল বরিশালে ফেরার পথে তিনি ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছান। সুন্দরবন-১২ লঞ্চে মোটরসাইকেল উঠাতে গেলে কয়েকজন ব্যক্তি তার কাছে ২০০ থেকে ৩০০ টাকা দাবি করেন। তিনি টাকা আদায়ের কারণ ও রশিদ সম্পর্কে জানতে চাইলে তারা রশিদ ছাড়া টাকা দিতে চাপ দেন। পরে তিনি সাংবাদিক পরিচয় দিলে তাকে লঞ্চে উঠতে বলা হয়। ইতোমধ্যে অপর মোটরসাইকেল আরোহী সজীব সন্ন্যামাতও রশিদ ছাড়া টাকা দিতে অস্বীকৃতি জানান। তখন হঠাৎ ইজারাদার মোস্তফা মাল ঘটনাস্থলে এসে সজীবকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে সাংবাদিক মাসুদ রানার কাছেও এসে রশিদ ছাড়া টাকা না দেওয়ার কারণ জানতে চেয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক হামলা চালানো হয় বলে জিডিতে উল্লেখ রয়েছে। এতে তার কান, গলা, মুখ, হাত ও পায়ে আঘাত লাগে এবং মোটরসাইকেলেরও ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সুন্দরবন-১২ লঞ্চ কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জিডিতে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী মো. সজীব সন্ন্যামাত বলেন, “আমি লঞ্চে মোটরসাইকেল উঠাতে গেলে তিন-চারজন ব্যক্তি আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি তাদের কাছে রশিদ চাইলে তারা কোনো রশিদ দেখাতে পারেননি। রশিদবিহীন টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এ সময় আমার বোন আমাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে বাধ্য হয়ে রশিদ ছাড়াই টাকা পরিশোধ করে মোটরসাইকেলসহ লঞ্চে উঠতে হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

হামলার শিকার সাংবাদিক মাসুদ রানা বলেন, “বাসা থেকে কর্মস্থল বরিশালে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে আমার ও আরেক যাত্রীর দুটি মোটরসাইকেল লঞ্চে তুলতে গেলে কয়েকজন ব্যক্তি কোনো রশিদ ছাড়াই বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন। রশিদ ছাড়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং গালিগালাজ করেন। পরে আমি পেশাগত পরিচয় দিলে মোস্তফা মাল ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হঠাৎ করে এসে কোনো কথা না শুনেই ইজারাদার মোস্তফা মাল আমাকে শারীরিকভাবে আঘাত করেন। এতে আমার কান, গলা, মুখ, হাত ও পায়ে আঘাত লাগে। পড়ে গিয়ে বাইক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত চাঁদাবাজ ঘাট ইজারাদার মোস্তফা মাল তার ভুল শিকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ