বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

রাজধানীতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

অনলাইন ডেস্ক ০৩ June ২০২৬ · Wednesday · ০৩:০৬ অপরাহ্ণ
রাজধানীতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

 

ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার( সবুজ)


রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদ হোসেন (২০) ২। হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫) ৩। ইয়াছিন ওরফে আজমান (২৭) ৪। আরিফুল ইসলাম (২৩) ৫। মাহিম চৌধুরী আকাশ (২০) ৬। সাকিব (২৪) ৭। সোহেল রানা (২৪) ৮। মোঃ নাঈম (২৩) ও ৯। মোঃ মর্তুজা তামিম (২৬)।

আদাবর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০২ জুন) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় জনৈক সাদমান সাকিব (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আদাবর থানাধীন শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে গ্রেফতারকৃতরা তার পথরোধ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটার শো-রুমের চিপা গলিতে নিয়ে আটকে রাখে।

অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিম রাজি না হওয়ায় অপহরণকারীরা তাকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেয়। এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেনকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি শ্যামলী মোড়, শ্যামলী রিং রোড, শ্যামলী হাউজিংসহ আশপাশের এলাকায় পথচারীদের পথরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ