বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:০৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে পিকআপে  তিনটি গরু সহ ৩ চোর আটক

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুবাহী পিকআপসহ  তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার দুপুরে  উপজেলার সিনাবহ  এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন, গাজীপুরের  কালিয়াকৈর উপজেলার বড়  কাঞ্চনপুর এলাকার আবেদ আলীর ছেলে মুক্তার হোসেন (৪২), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার গাবচারা এলাকার শাহ আলমের ছেলে আলামিন হোসেন (৩৮) এবং পিক-আপের  এক হেলপার। তবে হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পিক-আপে করে তিনটি গরু নিয়ে দ্রুতগতিতে বড়ইবাড়ী টু সফিপুর  যাওয়ার সময় চালক ও তার সহযোগীদের আচরনে সন্দেহ করে   সিনাবহ এলাকার লোকজনের । এ সময় সিনাবহ বাজার এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে  তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে  স্থানীয় জনতা  পিকআপসহ  তিন জনকে আটক করে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে।পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জন ব্যক্তিকে হেফাজতে নিয়ে আসেন ও তিনটি গরু পিকআপ আটক করেন । স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিনটি গরু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকা থেকে আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরুগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তবে গরুগুলো চুরি করা হয়েছে কি না এবং প্রকৃত মালিক কে—তা যাচাই করছে পুলিশ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের মাধ্যমে তিনজন ব্যক্তিকে একটি গরুবাহী পিকআপ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপে থাকা তিনটি গরুর মালিকানা ও সেগুলো চুরির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ