বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন,জামালগঞ্জের কৃতি সন্তান মো.মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:১৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন,জামালগঞ্জের কৃতি সন্তান মো.মাহবুবুর রহমান

 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

সুনামগঞ্জ জেলা,জামালগঞ্জ উপজেলার কৃতী সন্তান মো. মাহবুবুর রহমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়।

 

এদিকে কমিটিতে মাহবুবুর রহমান কে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোনীত করায় জামালগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন,মাহবুবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নিবেদিত একজন কর্মী। ছাত্ররাজনীতি থেকে বেড়ে ওঠা এই ত্যাগী নেতা দীর্ঘদিন ধরে দলের প্রতি আত্মনিবেদিত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও সাংগঠনিক যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাঁকে কেন্দ্রীয় যুবদলের সহ—সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
 

উল্লেখ্য,এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের সহ—সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেছেন।
তাৎক্ষনিখ প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।


তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এসময় তিনি তাঁর এই অর্জন জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি উৎসর্গ করেন।

মাহবুবুর রহমানের পিতা মরহুম হুমায়ুন কবির সরকার আমৃত্যু জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এবং উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরিবারটির সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ